মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদা সরকারভয়েস অব আমেরিকার সাবেক সংবাদ পাঠক ও নর্থ সাউথ ইউনি-ভার্সিটির সাবেক শিক্ষক ফরিদা সরকারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ৬ মার্চ। এ উপলক্ষে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের তাঁর আত্মার মাগফিরাত কামনা করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। তিনি সাবেক বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী জিয়াউদ্দিন আহমেদের স্ত্রী। বিজ্ঞপ্তি।শামছুদ্দীন শামছুমৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগরের শামছুদ্দীন শামছুর ২৫তম মৃত্যুবার্ষিকী আজ ৬ মার্চ। এ উপলক্ষে বাদ জোহর তার বাসায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিট স্মরণসভার আয়োজন করেছে। ১৯৮৬ সালের এই দিনে স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলন চলাকালে শমশেরনগর এ এ টি এম উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র শামছুদ্দীন পুলিশের গুলিতে নিহত হয়। কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।