মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুল আলীম ভূঁইয়াক্যাপ্টেন (অব.) আবদুল আলীম ভূঁইয়ার চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ৭ মার্চ। এ উপলক্ষে মরহুমের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার পরমতলায় কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া মরহুমের আত্মার মাগফিরাতের জন্য আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে। বিজ্ঞপ্তি।এম এ হাকিমপিরোজপুরের স্বরূপকাঠী থানা জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা সভাপতি ও সুন্দরবন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাবেক সম্পাদক এম এ হাকিমের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ৭ মার্চ। এ উপলক্ষে মরহুমের স্বরূপকাঠীর নিজ বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের অনুরোধ করা হচ্ছে। বিজ্ঞপ্তি।