মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যাপক হরলাল রায়অধ্যাপক হরলাল রায়ের ২৩তম মৃত্যুবার্ষিকী আজ ৮ মার্চ মঙ্গলবার। এ উপলক্ষে আজ বেলা তিনটায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।সিউলী করিমসিউলী করিমের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ ৮ মার্চ মঙ্গলবার। এ উপলক্ষে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করার জন্য আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। তিনি সেঁজুতি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল করিমের স্ত্রী। বিজ্ঞপ্তি।