মৃত্যুবার্ষিকী
এম এ খালেক শেখমুক্তিযোদ্ধা এম এ খালেক শেখের নবম মৃত্যুবার্ষিকী আজ ১০ মার্চ। এ উপলক্ষে গোপাল-গঞ্জের মুকসুদপুর উপজেলার গোহালা, ভট্টাচার্য্যকান্দি ও মুনিরাকান্দি মাদ্রাসায় পৃথক পৃথকভাবে দুই দিনব্যাপী কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে পরিবারের পক্ষ অনুরোধ করা হয়েছে। তিনি চিত্রশিল্পী আশরাফুল আলম পপুর বাবা। বিজ্ঞপ্তি।আলেফ উদ্দিনরংপুরের বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক সহ-স্বাস্থ্য পরিদর্শক আলেফ উদ্দিনের নবম মৃত্যুবার্ষিকী আজ ১০ মার্চ। এ উপলক্ষে উপজেলার আমরুলবাড়ি তুফানুপাড়া গ্রামে মরহুমের নিজ বাড়িতে সকাল নয়টায় কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। তিনি প্রথম আলোর বদরগঞ্জ প্রতিনিধি আলতাফ হোসেনের বাবা। নিজস্ব প্রতিবেদক, রংপুর।তাসলিম হায়দারসাবেক রেলওয়ে কর্মকর্তা হাজী তাসলিম হায়দারের ১১তম মৃত্যুবার্ষিকী আজ ১০ মার্চ। এ উপলক্ষে মরহুমের সৈয়দপুর শহরের মুন্সিপাড়ার বাসভবনে দোয়া মাহফিল ও ভোজের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। তিনি প্রথম আলো সৈয়দপুর বন্ধুসভার কার্যকরী সদস্য মো. আতাহার হামিদ আরজুর বাবা। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি।