মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়েন উদ্দিন সরকার বিশিষ্ট রাজনীতিবিদ ও সাবেক সাংসদ ময়েন উদ্দিন সরকারের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ ১৫ মার্চ। এ উপলক্ষে রংপুরের বেতগাড়ী ইউনিয়নের নিজ বাসভবনে কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। তাঁর আত্মার মাগফিরাতের জন্য বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের কাছে মরহুমের পরিবারের পক্ষ থেকে দোয়া প্রার্থনা করা হয়েছে। তিনি ১৯৭৯, ১৯৮৬ ও ১৯৮৮ সালে রংপুর-১ আসন থেকে সাংসদ নির্বাচিত হন। বিজ্ঞপ্তি।মহিউদ্দীন আহমদবাংলাদেশের প্রকাশনাশিল্পের দিকপাল ও জাতীয় গ্রন্থকেন্দ্র কর্তৃক স্বর্ণপদকপ্রাপ্ত প্রকাশক মহিউদ্দীন আহমদের ২১তম মৃত্যুবার্ষিকী আজ ১৫ মার্চ। এ উপলক্ষে আগামী বৃহস্পতিবার বাদ আসর কুমিল্লার দাউদকান্দি উপজেলার নিজ বাড়িতে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি। আলীম-আল রাজীবিশিষ্ট আইনজ্ঞ ও শিক্ষাবিদ ড. আলীম-আল রাজীর ২৬তম মৃত্যুবার্ষিকী আজ ১৫ মার্চ। এ উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং ড. রাজী প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় পৃথক দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।