মৃত্যুবার্ষিকী
এম ওসমান আলীসবুজ বাংলা পত্রিকার সম্পা-দক, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য, ভাষা-সৈনিক খান সাহেব এম ওসমান আলীর ৪০তম মৃত্যুবার্ষিকী আজ ১৯ মার্চ। এ উপলক্ষে নারায়ণগঞ্জে তাঁর বাসভবন ও তাঁর প্রতিষ্ঠিত জামালকান্দি ওসমানিয়া উচ্চবিদ্যালয়ে কোরআনখানি, মিলাদ, কাঙালিভোজ, আলোচনা সভাসহ নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বাদ জোহর আয়োজিত মিলাদ মাহফিলে মরহুমের আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।কবি আবু জাফর ওবায়দুল্লাহকবি আবু জাফর ওবায়দুল্লাহর দশম মৃত্যুবার্ষিকী আজ ১৯ মার্চ। এ উপলক্ষে তাঁর গ্রাম ও ঢাকার বাসভবনে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। ২০০১ সালে তিনি গুলশানের বাসভবনে মৃত্যুবরণ করেন। সাবেক স্পিকার বিচারপতি আবদুল জব্বার খানের দ্বিতীয় সন্তান আবু জাফর ওবায়দুল্লাহ ১৯৩৪ সালে বরিশালে জন্মগ্রহণ করেন। সাহিত্যচর্চার পাশাপাশি পেশাগত জীবনেও তাঁর ছিল সফল পদচারণ। অন্যান্য কবিতার পাশাপাশি ‘আমি কিংবদন্তীর কথা বলছি’র জন্য তিনি অমর হয়ে থাকবেন। বিজ্ঞপ্তি।