মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কে এম ওবায়দুর রহমানসাবেক মন্ত্রী ও বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ২১ মার্চ। এ উপলক্ষে বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে মরহুমের গ্রামের বাড়ি নগরকান্দা উপজেলার লস্করদিয়ায় দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এ ছাড়া গতকাল রোববার বিকেলে জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে ফরিদপুর পৌর মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর অফিস।শেখ মোহাম্মদ হানিফমানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাসিন্দা শেখ মোহাম্মদ হানিফের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ২১ মার্চ। এ উপলক্ষে ২৫ মার্চ তাঁর মেয়ের রাজধানীর পান্থপথের বাসায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তাঁর আত্মার মাগফিরাতের জন্য সবাইকে দোয়া করতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।