মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইবরাহীম খাঁউপমহাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমাজসংস্কারক প্রিন্সিপাল ইবরাহীম খাঁর ৩৩তম মৃত্যুবার্ষিকী আজ ২৯ মার্চ। এ উপলক্ষে ঢাকা ও টাঙ্গাইলে বিভিন্ন সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে আলোচনাসহ নানা কর্মসূচি নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার টাঙ্গাইলের ভূঞাপুরে ইবরাহীম খাঁ বিশ্ববিদ্যালয় কলেজ আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে কোরআনখানি, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা। এ ছাড়া সেখানকার ইবরাহীম খাঁ পাঠাগার শিশু-কিশোরদের সুন্দর হাতের লেখা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে। বিজ্ঞপ্তি।খন্দকার আবু তালেবশহীদ সাংবাদিক খন্দকার আবু তালেবের ৪০তম মৃত্যুবার্ষিকী আজ ২৯ মার্চ। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তান হানাদার ও তাদের দোসর রাজাকার, আলশামস বাহিনীর হাতে মিরপুরের বাসভবনে নৃশংসভাবে তিনি শহীদ হন। এ উপলক্ষে বাসা-১৩, রোড-২, ব্লক-বি, সেকশন-১০, মিরপুরে বাদ মাগরিব দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে শরিক হওয়ার জন্য আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।রবিউল হোসেন কচিনোয়াখালী পৌর-সভার সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা রবিউল হোসেন কচির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ২৯ মার্চ। এ উপলক্ষে নোয়া-খালী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বিকেলে স্মরণসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া পরিবারের পক্ষ থেকে নোয়াখালী জেলা জামে মসজিদ ও কালিকাতার বিভিন্ন মসজিদে কোরআনখানি, মিলাদ মাহফিল ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হবে। বিজ্ঞপ্তি।