মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কে বি এম আবদুল খালেক মিয়ানোয়াখালী জেলার সেনবাগ উপজেলার বাতাকান্দি গ্রামের সামাজসেবক ও শিক্ষানুরাগী কে বি এম আবদুল খালেক মিয়ার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার, বাদ জুমা মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। এতে মরহুমের আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি। এ কে এম আবদুর রউফসংবিধানের হস্তলেখক, মুক্তি-যুদ্ধের সময় যুক্তরাজ্য থেকে প্রকাশিত বাংলা-দেশ সংবাদ পরিক্রমার সম্পাদক ও চিত্রশিল্পী এ কে এম আবদুর রউফের ১১তম মৃত্যুবার্ষিকী আজ ১ এপ্রিল শুক্রবার। এ উপলক্ষে তাঁর পরিবারের সদস্যরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে সবাইকে দোয়া করার অনুরোধ জানিয়েছেন। মরহুম রউফ ২০১০ সালে মরণোত্তর একুশে পদকে ভূষিত হয়েছেন। বিজ্ঞপ্তি।