মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আব্দুল মান্নানবাংলাদেশ সরকারের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ৪ এপ্রিল সোমবার। এ উপলক্ষে টাঙ্গাইলে মরহুমের মাজার প্রাঙ্গণে মিলাদ মাহফিল ও দুস্থদের জন্য কাঙালি ভোজের আয়োজন করা হয়েছে। এ ছাড়া মরহুমের আত্মার মাগফিরাতের জন্য পরিবারের পক্ষ হতে শুভানুধ্যায়ী ও দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে। বিজ্ঞপ্তিসালাহউদ্দিন আহমেদসোনারগাঁ হোটেলের স্বত্বাধিকারী হোটেলস ইন্টারন্যাশনাল লিমিটেডের প্রথম ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ ৪ এপ্রিল। এ উপলক্ষে দোয়া মাহফিল ও কাঙালিভোজের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।