মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফজলুল হালিম চৌধুরীঢাকা বিশ্ব-বিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ফজলুল হালিম চৌধুরীর ১৫তম মৃত্যুবার্ষিকী আজ ৯ এপ্রিল। মরহুমের রুহের মাগফিরাত কামনার জন্য তাঁর পরিবার সবার কাছে অনুরোধ জানিয়েছে। ১৯৭৬ থেকে ১৯৮৩ পর্যন্ত অধ্যাপক চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানও ছিলেন তিনি। বিজ্ঞপ্তি।ওমর বেলিমজাতীয় ক্রিকেটার জাভেদ ওমর বেলিমের বাবা মো. ওমর বেলিমের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ৯ এপ্রিল। তাঁর আত্মার মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে। বিজ্ঞপ্তি।ব্রজেন্দ্র লাল চৌধুরীবাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত মহাব্যবস্থাপক ব্রজেন্দ্র লাল চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ ৯ এপ্রিল শনিবার। এ উপলক্ষে তাঁর বার্ষিক শ্রাদ্ধ আগামী ২৭ এপ্রিল প্রয়াতের নিজ বাসভবন কুসুমালয়ে অনুষ্ঠিত হবে। এতে তাঁর আত্মার শান্তি কামনায় আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।