মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুহামমাদ নাযীম উদদীন
খুলনার সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ ও খুলনা কলেজের সাবেক অধ্যক্ষ, শিক্ষাবিদ ও সমাজকর্মী মুহামমাদ নাযীম উদদীনের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ ১৬ জুলাই। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে কবর জিয়ারত, কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনার জন্য আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।
নাছিরউদ্দিন মাস্টার
মুক্তিযোদ্ধা মো. নাছিরউদ্দিন মাস্টারের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ ১৬ জুলাই। এ উপলক্ষে তাঁর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার আহম্মদপুর গ্রামে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে শরিক হওয়ার জন্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহীদের পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।