মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোতাহার আলীপ্রথিতযশা আইন-জীবী মোতাহার আলীর দ্বাদশ মৃত্যুবার্ষিকী আজ ২১ এপ্রিল। তাঁর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করার জন্য পরিবারের পক্ষ থেকে সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে। তিনি ১৯২৯ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএল ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি এপিপি, বিশেষ পিপি এবং সরকারি ও স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানের আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিসহ বিভিন্ন সমাজসেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। বিজ্ঞপ্তি।