মৃত্যুবার্ষিকী
হাচেন উদ্দিন ফকিরসমাজসেবক হাচেন উদ্দিন ফকিরের ২২তম মৃত্যুবার্ষিকী আজ ২৩ এপ্রিল। এ উপলক্ষে রাজধানীর খিলগাঁও চৌধুরীপাড়ার মাটির মসজিদে আজ বাদ আসর মিলাদ, কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া ফরিদপুরের ভাঙ্গার কালামৃধা গ্রামে তাঁর কবর জিয়ারত, কোরআনখানি ও মিলাদের ব্যবস্থা করা হয়েছে। হাচেন উদ্দিন ফকির ঋষিজ শিল্পীগোষ্ঠীর সভাপতি ফকির আলমগীরের বাবা। বিজ্ঞপ্তি।সত্যরঞ্জন দাশগুপ্তবরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা দাশের বাড়ির সাধকপুরুষ সত্যরঞ্জন দাশগুপ্তের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ ২৩ এপ্রিল। এ উপলক্ষে গৈলা দাশের বাড়িতে প্রার্থনা ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। সত্যরঞ্জন দাশগুপ্ত বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সক্রিয় অবদান রাখেন। বিজ্ঞপ্তি।পঞ্চানন্দ সাহাসমাজসেবক ও শিক্ষাবিদ পঞ্চানন্দ সাহার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ২৩ এপ্রিল। এ উপলক্ষে মানিকগঞ্জের গড়পাড়া গ্রামে নিজ বাড়িতে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও তাঁর কর্মস্থল গড়পাড়া স্কুলে ভোজের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।