মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুর রশীদডিএমপির অবসর-প্রাপ্ত জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার আবদুর রশীদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ ১ মে রোববার। ২০০৪ সালের এই দিনে ৮৩ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান ও ঢাকা ক্লাবের সভাপতি সাদাত হোসেন তাঁর বড় ছেলে। বিজ্ঞপ্তি।জুনায়েদ রহমানখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যা-লয়ের শিক্ষার্থী জুনায়েদ রহমান পিয়ালের তৃতীয় মৃত্যুবার্ষিকী কাল ২ মে সোমবার। এ উপলক্ষে পিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে লালমনিরহাট ও ঢাকায় দোয়া মাহফিল এবং এতিম শিশুদের মাঝে খাবার বিতরণের ব্যবস্থা করা হয়েছে। তাঁর আত্মার মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে। বিজ্ঞপ্তি।ওয়াছেফা আক্তারশেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রি-বিজনেস ম্যানেজমেন্ট অনু-ষদের প্রাক্তন ডিন ওয়াছেফা আক্তার জাহানের তৃতীয় মৃত্যুবার্ষিকী কাল ২ মে। এ উপলক্ষে তাঁর ঢাকার কল্যাণপুরের বাসভবন, রংপুরের পাশারীপাড়ার বাবার বাড়ি, বাগেরহাটের মল্লিকেরবেড়ের শ্বশুরবাড়ি ও যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটে মেয়ে প্রকৌশলী হানিয়াম মারিয়া রিফাতের বাসায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এসব অনুষ্ঠানে উপস্থিত থাকতে শুভানুধ্যায়ীদের অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।মিনহাজ উদ্দিনআনসার-ভিডিপির অবসরপ্রাপ্ত উপ-পরিচালক এ টি এম মহিউদ্দিন আহমদের একমাত্র ছেলে মিনহাজ উদ্দিন আহমদ সবুরের দশম মৃত্যুবার্ষিকী আজ ১ মে। এ উপলক্ষে আজ ঢাকায় তাঁর নিজ বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।