মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. আনোয়ারুল আজীমনাটোরের গোপা-লপুর নর্থবেঙ্গল সুগার মিলের সাবেক মহাব্য-বস্থাপক মো. আনোয়ারুল আজীমের শাহাদাতবার্ষিকী আজ ৫ মে, বৃহস্পতিবার। এ উপলক্ষে আজ কোরআনখানি, মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ১৯৭১ সালের এই দিনে তিনি পাকিস্তানি হানাদার বাহিনীর গুলিতে শহীদ হন। বিজ্ঞপ্তি।এ কে এম আহসানতৎকালীন পাকিস্তান সরকারের সচিব এ কে এম আহসানের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার। এ উপলক্ষে আগামীকাল শুক্রবার চট্টগ্রামের ভেল্লাপাড়ায় মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি। মমতাজ বেগমপ্রথম আলোর আমতলী প্রতিনিধি খায়রুল বাশারের মা মমতাজ বেগমের নবম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার। এ উপলক্ষে মরহুমের নিজ বাসভবন আমতলী পৌর শহরের মমতাজ মহলে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আমতলী (বরগুনা) প্রতিনিধি।