মৃত্যুবার্ষিকী
রওশন আরা বেগমঢাকা ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপিকা রওশন আরা বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। এ উপলক্ষে বাদ আসর বাড়ি নম্বর-৫৬, রোড নম্বর-৭/এ, ব্লক-এইচ, বনানী, ঢাকায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া কড়াইল এতিমখানায় এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হবে। এতে আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের অংশ নিতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।এজাহারুল ইসলামমুক্তিযোদ্ধা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যা-লয়ের সাবেক ছাত্র ফরহাদদৌলা মোহাম্মদ এজা-হারুল ইসলামের মৃত্যুবার্ষিকী আজ ৬ মে। এ উপলক্ষে আগামী রোববার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে স্মরণসভা আয়োজন করা হয়েছে। মুক্তিযুদ্ধের সময় এজাহারুল কক্সবাজারে পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে গুরুতর আহত হয়ে একটি মসজিদে আশ্রয় নেন। পরদিন তাঁকে পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দেয় তাদের এদেশীয় দোসররা। তাঁকে খুন করে বাকখালী নদীতে ফেলে দেওয়া হয়। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।গোলাপী সরকারব্রিটিশবিরোধী আন্দোলনের নেতা প্রয়াত মুকুন্দলাল সরকারের স্ত্রী গোলাপী সরকারের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। এ উপলক্ষে নগরের রায়েরবাজারে তাঁর ছেলে সুভাষ চন্দ্র সরকারের বাসভবনে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। তাঁর ছেলে ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার মনীন্দ্রনাথ সরকার এবং বাসসের নগর সম্পাদক অজিত সরকার তাঁর বিদেহী আত্মার শান্তি কামনার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন। বাসস।