মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নভেরা দীপিতা
দি ডেইলি স্টার পত্রিকার প্রতিবেদক নভেরা দীপিতার অষ্টম মৃত্যুবার্ষিকী আজ ২৭ জুলাই। এ উপলক্ষে আজ এতিমখানা ও মাদ্রাসায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া আজিমপুর গোরস্থানে মরহুমার কবর জিয়ারত, দোয়া ও দুস্থদের মাঝে অর্থ সহায়তা করা হবে। নভেরা দীপিতা ২০০৬ সালের এই দিনে অকালপ্রয়াত হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্বর্ণপদক বিজয়ী ছাত্রী ছিলেন। তাঁর মৃত্যুবার্ষিকীতে প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সম্মান শ্রেণিতে সর্বোচ্চ নম্বর পাওয়া শিক্ষার্থীকে ‘নভেরা স্মৃতি বৃত্তি’র নগদ ২৫ হাজার টাকা ও সার্টিফিকেট প্রদান করা হয়। বিজ্ঞপ্তি।