মৃত্যুবার্ষিকী
আনিসুর রহমান কোরেশীচিকিৎসক আনিসুর রহমান কোরেশীর ১০ম মৃত্যুবার্ষিকী আজ ১৯ মে বৃহস্পতিবার। এ উপলক্ষে আজ বাদ আসর রাজধানীর খিলগাঁওয়ের কেয়ারল্যান্ড হাসপাতালে মোনাজাত অনুষ্ঠিত হবে। তিনি এই হাসপাতালের পরিচালক ছিলেন। আগামীকাল শুক্রবার বাদ আসর ঢাকায় মরহুমের মেরাজনগরের পিত্রালয়ের পাশের মাদ্রাসা ও এতিমখানায় এবং ফেনীর গ্রামের বাড়িতে পাঁচ পীরের তাকিয়া মসজিদে বাদ জুমা বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। তিনি নয়া দিগন্ত পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক আমানুর রহমানের ভাই। বিজ্ঞপ্তি।ইলিয়াস আহমেদ চৌধুরীসাবেক সাংসদ ও মুক্তিযুদ্ধের সংগঠক ইলিয়াস আহমেদ চৌধুরীর ২১তম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার। এ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ শিবচর উপজেলা শাখার উদ্যোগে সকালে শেখ ফজিলাতুন নেছা বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের নিজ বাড়ি শিবচরের দত্তপাড়ায় বাদ আসর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। শিবচর (মাদারীপুর) প্রতিনিধি।