মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফজলে রাব্বীশিশুরোগ বিশেষজ্ঞ মো. ফজলে রাব্বীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ রোববার। এ উপলক্ষে আজ বাদ জোহর নোয়া-খালীর সোনাপুরে তাঁর গ্রামের বাড়িতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন ফজলে এলাহী মিলাদের বড় ভাই। গত বছরের এই দিনে তিনি লিভারের ব্যাধিতে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। বিজ্ঞপ্তি।মো. মূসা খানইংরেজি দৈনিক অবজারভার-এর সাংবাদিক মো. মূসা খানের দশম মৃত্যুবার্ষিকী আজ ২২ মে রোববার। তিনি ব্রিটিশবিরোধী আন্দোলনের সঙ্গেও যুক্ত ছিলেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।