মৃত্যুবার্ষিকী
বেবী ইসলামখ্যাতিমান চল-চ্চিত্রকার বেবী ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ২৪ মে। এ উপলক্ষে ষড়ঋতু ও পরিবারের পক্ষ থেকে বিকেল চারটায় বনানী কবরস্থানে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এ ছাড়া ২৭ মে বাদ জুমা লালমাটিয়া ব্লক-সি মসজিদে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। একই দিন বিকেল চারটায় রাজধানীর শাহবাগের গণসাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে স্মরণসভার আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।আরিফিন আলম রুশোএইচএম আরিফিন আলম রুশোর চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ২৪ মে। এ উপলক্ষে বাদ আসর ঢাকার সিএমএইচ মসজিদ প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি ব্রিগেডিয়ার সফিক ও লে. কর্নেল অম্বরীর ছেলে। বিজ্ঞপ্তি।সৌমিত্র বিশ্বাসসিলেট ওসমানী মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র সৌমিত্র বিশ্বাসের ত্রয়োদশ মৃত্যুবার্ষিকী আজ ২৪ মে মঙ্গলবার। ১৯৯৮ সালের এই দিনে সিলেট ব্লু বার্ড স্কুলের সামনে সন্ত্রাসীরা নৃশংসভাবে খুন করে তাঁকে। তাঁর আত্মার শান্তি কামনায় পরিবারের পক্ষ থেকে দেওয়ানবাজার শিবমন্দিরে পূজা এবং শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম