মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুল মজিদঢাকা পাবলিক কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মোস্তফা কামালের বাবা আবদুল মজিদের ২৮তম মৃত্যুবার্ষিকী আজ ২৫ মে। এ উপলক্ষে মরহুমের গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার পূর্ণমতি গ্রামে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।এ কে এম জহুরুল হকবরিশালের চরমোনাইর মরহুম পীর এছহাক (র.)-এর বড় জামাতা এবং চরমোনাই রশিদিয়া আলিয়া কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আল্লামা এ কে এম জহুরুল হক (র.)-এর সপ্তম মৃত্যুবার্ষিকী আজ ২৫ মে, বুধবার। এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।তারাপদ দাশকক্সবাজার শহরের সংবাদপত্র এজেন্ট ‘সৈকত পেপার এজেন্সি’র স্বত্বাধিকারী অর্জুন দাশের বাবা তারাপদ দাশের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ২৫ মে, বুধবার। এ উপলক্ষে চট্টগ্রামের কোতোয়ালির ব্যাটারিগলির সিংহ ভবনে তাঁর শ্রাদ্ধানুষ্ঠান ও ভোজসভার আয়োজন করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার।