মৃত্যুবার্ষিকী পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), ‘কুমিল্লা মডেল’-এর উদ্ভাবক সমাজবিজ্ঞানী আখতার হামিদ খানের ১৬তম মৃত্যুবার্ষিকী গতকাল রোববার পালিত হয়েছে। তাঁর জীবন ও দর্শন শীর্ষক আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়ার মধ্য দিয়ে মৃত্যুবার্ষিকী পালন করে বার্ড। বার্ডের অতিরিক্ত মহাপরিচালক মো. মীর কাশেম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আলী আশরাফ এতে প্রধান অতিথি ছিলেন। আখতার হামিদ খান কাজের স্বীকৃতিস্বরূপ ম্যাগসাইসাইসহ বেশ কিছু পুরস্কার পান।