মৃত্যুবার্ষিকী পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও রাজনীতিবিদ নির্মল সেনের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নির্মল সেন স্মৃতি সংসদের উদ্যোগে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন ইউএনও মো. জিলাল হোসেন। অনুষ্ঠান উদ্যাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ লাল চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন কোটালীপাড়া থানার ওসি কামরুল ফারুক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুজিবুল হক, জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য নজরুল ইসলাম, সাংবাদিক মিজানুর রহমান প্রমুখ।