মৃত্যুবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের নেতা আবদুর রাজ্জাকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী গতকাল সোমবার পালিত হয়েছে। এ উপলক্ষে শরীয়তপুরে আওয়ামী লীগের স্থানীয় কমিটির উদ্যোগে শোকর‌্যালি, আলোচনা সভা ও দোওয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আবদুর রাজ্জাকের নির্বাচনী এলাকা ভেদরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাট উপজেলা সদরে পৃথকভাবে কর্মসূচি পালন করা হয়। বিকেল চারটার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা হয়। জেলা আওয়ামী লীগের সহসভাপতি নূর মোহাম্মদ কোতোয়ালের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সাধারণ সম্পাদক অনল কুমার দে, যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা হজরত আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি মজলিশ খান প্রমুখ।  শরীয়তপুর প্রতিনিধি