মৃত্যুবার্ষিকীতে অধ্যাপক ইব্রাহিমকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, সারা দেশের সব ডায়াবেটিসের রোগীর কাছে রোগটির সেবা পৌঁছাতে পারলেই ডা. মোহাম্মদ ইব্রাহিমের প্রতি শ্রদ্ধা জানানো হবে।
গতকাল শনিবার বাংলাদেশ ডায়বেটিক সমিতির প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিমের ২৫তম মৃত্যুবার্ষিকী ও ডায়াবেটিস সেবা দিবস উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খান।
বিজ্ঞপ্তি।