মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় গতকাল বৃহস্পতিবার বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। তারাব পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, মিলাদ মাহফিল, দোয়া ও তবারক বিতরণ। তারাব পৌর যুবদলের সাধারণ সম্পাদক আফজাল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পৌর যুবদলের যুগ্ম সম্পাদক রুহুল আমিন, সহসাংগঠনিক সম্পাদক কাউছার আলম, কলেজশিক্ষক আলমগীর কবির প্রমুখ। এ সময় বক্তারা খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে রূপগঞ্জ তথা নারায়ণগঞ্জ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মুস্তাফিজুর রহমান ভুঁইয়া ওরফে দিপুর নেতৃত্বে কাজ করার আহ্বান জানান।