প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করলে মৃত ব্যক্তির পরিবারকে ৭০ হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ দেওয়া হবে। জাতিসংঘ সাধারণ পরিষদের প্রশাসনিক কমিটিতে গত বুধবার এ বিষয়ে একটি সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। এর আগে এই মৃত্যুজনিত ক্ষতিপূরণের পরিমাণ ছিল ৫০ হাজার মার্কিন ডলার।শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সাড়ে ১০ হাজারের বেশি সেনা ও পুলিশের সদস্য কর্মরত। এ মিশনে তাঁরা সুনামের সঙ্গে কাজ করে আসছেন। এই মিশনে এ পর্যন্ত ৯৮ জন বাংলাদেশি কর্তব্যরত অবস্থায় নিহত হন। বাংলাদেশের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে মৃত্যুজনিত ক্ষতিপূরণ বাড়ানোর চেষ্টা করা হচ্ছিল। ১৯৯১ সালে সামরিক পর্যবেক্ষকদের ও ১৯৯৭ সালে মিশন-সদস্যদের মৃত্যুজনিত ক্ষতিপূরণ বাড়ানো হয়।