মৃত্যুর হার শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত পাঁচ মাসে (জানুয়ারি-মে) প্রসূতি ও নবজাতকের মৃত্যুর হার শূন্য। গতকাল রোববার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা এ কে এম মাহাবুবুর রহমান বলেন, এই পাঁচ মাসে হাসপাতালে ভর্তি হওয়া প্রসূতি ও তাঁদের নবজাতকদের সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। কেউ মারা যায়নি। অর্থাৎ মৃত্যুর হার শূন্য ভাগ। সংশ্লিষ্ট সবার আন্তরিকতা
ও সচেতনতার কারণে এটা সম্ভব হয়েছে।