মৃত্যুরহস্য উদ্ঘাটনে উচ্চপর্যায়ের তদন্ত চাই: জাফর ইকবাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরিয়ার মজুমদার
শাহরিয়ার মজুমদার

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষার্থী ও গণজাগরণ মঞ্চের কর্মী মোহাম্মদ শাহরিয়ার মজুমদারের মৃত্যু তাঁর সহপাঠীদের মতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুহম্মদ জাফর ইকবাল আত্মহত্যা বলে মেনে নিতে পারছেন না।
গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীবৃন্দ’ আয়োজিত শোকসভায় বক্তৃতায় জাফর ইকবাল প্রশ্ন তোলেন, ‘আমাদের তো কমনসেন্স আছে। যে মানুষ আত্মহত্যা করবে, সে কি তাঁর মোবাইল ফোন চার্জে রেখে যাবে? তাঁর ব্যবহৃত ল্যাপটপ কি চালু থাকবে?’ মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘এত উৎসাহী, সব বিষয়ে আগ্রহী একটা ছেলে কখনোই আত্মহত্যা করতে পারে না। শাহরিয়ারের মৃত্যুরহস্য উদ্ঘাটনে উচ্চপর্যায়ের তদন্ত চাই।’
ঘটনার পর গত রোববার বিশ্ববিদ্যালয় খোলার পর স্থাপত্য বিভাগ শোকর্যা্লি ও শোকসভা করে ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানায়। শাহরিয়ারের মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকেরা তাঁদের কর্মসূচি গতকাল সোমবার স্থগিত রেখে শোকর্যাালি ও শোকসভা করেন। দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শোকমিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে শোকসভায় মিলিত হয়। এতে মুহম্মদ জাফর ইকবাল ছাড়াও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক উদ্দিন, অধ্যাপক মস্তাবুর রহমান ও শাহরিয়ারের সহপাঠীরা বক্তব্য দেন।