প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের সিলেট, মৌলভীবাজারসহ ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম ও মেঘালয়ে গতকাল শুক্রবার ভোরে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৯। উৎপত্তিস্থল ছিল বাংলাদেশের সীমান্ত-সংলগ্ন আসামের করিমগঞ্জ জেলা। ১০ থেকে ১২ সেকেন্ড ধরে এই কম্পন অনুভূত হয়। ভারতের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র এ কথা জানিয়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আইএনএনএস।