মৃদু ভূমিকম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন স্থানে গতকাল মঙ্গলবার দূপরে মৃদু ভূমিকম্প হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেলা ১টা ৪২ মিনিট ২৪ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৬। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকার আগারগাঁওয়ের ভূ-পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ২১২ কিলোমিটার দূরে উত্তর-পূর্বে ভারতের মেঘালয় রাজ্যে। শেরপুরসহ দেশের বিভিন্ন স্থানে এই ভূমিকম্প অনুভূত হয়। বাসস