মৃদুলকান্তি চক্রবর্তীর শেষকৃত্য সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সংগীত বিভাগের প্রতিষ্ঠাতা লোকসংগীত গবেষক ও শিল্পী অধ্যাপক মৃদুলকান্তি চক্রবর্তীর শেষকৃত্য অনুষ্ঠান গতকাল মঙ্গলবার সম্পন্ন হয়েছে।সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে গতকাল সকাল সাড়ে ১০টায় শিল্পীকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সাংসদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, আওয়ামী লীগের নেতা সুরঞ্জিত সেনগুপ্ত, সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুছ, হাসান আরিফসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।এদিকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল সন্ধ্যায় তাঁর মরদেহ নিয়ে আসা হয়। এ সময় আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ।পরে শহীদ মিনারে স্থাপিত শ্রদ্ধাঞ্জলি মঞ্চে সন্ধ্যা সাড়ে সাতটায় তাঁর মরদেহ রাখা হয়। এ সময় সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. আরশ আলী, সুপ্রিয় চক্রবর্তী, সিপিবির সভাপতি বেদানন্দ ভট্টাচার্য, কবি শুভেন্দু ইমাম, তুষার কর, সিলেট প্রেসক্লাবের সভাপতি আহমেদ নূর, সাংবাদিক আল-আজাদ, আবৃত্তিকার অম্বরীষ দত্ত, মোকাদ্দেস বাবুল নাগরিক মৈত্রী সিলেটের আহ্বায়ক সমর বিজয় সি শেখর, গল্পকার প্রশান্ত মৃধা, কবি জফির সেতু, সিলেট কমার্স কলেজের অধ্যক্ষ মোস্তাক আহমাদ দীন, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ফারজানা সিদ্দিকা, কবি সঞ্জয় নাথ সঞ্জু প্রমুখ তাঁর মরদেহে পুষ্পস্তবক অর্পণ করেন।শ্রদ্ধাজ্ঞাপন শেষে মৃদুলকান্তির মরদেহ তাঁর নিজ এলাকা সুনামগঞ্জে নিয়ে যাওয়া হয়। সেখানে জেলা শহীদ মিনারে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর রাতে সুনামগঞ্জ শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।