প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেলে নিয়োগে দুর্নীতির আরও দুটি মামলায় রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক (বর্তমানে বরখাস্ত) জি এম ইউসুফ আলী মৃধার বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে জমা দেবে দুদক।
এ নিয়ে মোট পাঁচটি মামলায় মৃধা ও তাঁর সহযোগীর বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুদক। মৃধার বিরুদ্ধে মোট ১৪টি মামলা করেছিল দুদক ২০১২ সালে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায়।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি দুদকের বিশেষ পাবলিক প্রসিকিউটর মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, নগরের কোতোয়ালি থানার দুটি দুর্নীতির মামলায় মৃধা ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে অভিযোগপত্র প্রস্তুত করেছে দুদক। কাল (সোমবার) আদালতে অভিযোগপত্র দুটি জমা দেবেন দুদকের তদন্ত কর্মকর্তা।