মৃর্তুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রি. জেনারেল মাহমুদুর রহমান মজুমদারচট্টগ্রামে স্বাধীনতাযুদ্ধের প্রস্তুতিপর্বের অন্যতম পরিকল্পনাকারী ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুর রহমান মজুমদারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ১৯ ডিসেম্বর।২০১১ সালের এই দিনে তিনি মারা যান। এ উপলক্ষে আজ মরহুমের ঢাকার বাসায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।মাহমুদুর রহমান ১৯৭১ সালের মার্চে চট্টগ্রামের ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট (ইবিআরসি) ছিলেন। পূর্ব পাকিস্তানে তিনিই ছিলেন সর্ব জ্যেষ্ঠ বাঙালি সেনা কর্মকর্তা। তাঁকে ২৬ মার্চ আটক করে পশ্চিম পাকিস্তান নিয়ে যাওয়া হয়েছিল। ১৯৭৩ সালে তিনি কনসেনট্রেশন ক্যাম্প থেকে দেশে প্রত্যাবর্তন করেন। বিজ্ঞপ্তি।