মৃুত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রওশন আলী ইসলামী সাম্যবাদী দলের চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের সাবেক জ্যেষ্ঠ আইনজীবী রওশন আলীর পঞ্চম মৃত্যুবাষিকী আজ ২১ ডিসেম্বর। এ উপলক্ষে মরহুমের সেগুনবাগিচা ও সিরাজগঞ্জের উল্লাপাড়ার নরসিংহপাড়া গ্রামের বাড়িতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া এতিম শিশু ও দুস্থদের মধ্যে খাবার বিতরণের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।মেরাজুল করিমবৈমানিক ফ্লাইট লে. এ এস এম মেরাজুল করিমের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ ২১ ডিসেম্বর। এ উপলক্ষে ঢাকার উত্তরায় তাঁর বাবা এম এ রউফের বাসভবনে (প্লট-৬১৯২, রোড-৬/এ, দলিপাড়া, সেক্টর-৫, উত্তরা) আজ বাদ আসর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। সার্ড-অব-অনার ও ওসমানী স্বর্ণপদক পাওয়া এ তরুণ বৈমানিক বিমান দুর্ঘটনায় বঙ্গোপসাগরে পতিত হয়ে নিখোঁজ হন। বিজ্ঞপ্তি। সেকান্দর হোসেন মিয়াসাবেক সাংসদ, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ও বিশিষ্ট সমাজসেবী সেকান্দর হোসেন মিয়ার ২৩তম মৃত্যুবার্ষিকী আজ ২১ ডিসেম্বর। এ উপলক্ষে পশ্চিম মাদারবাড়ী পারিবারিক কবরস্থানে বাদ আসর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।