মে দিবসে গাজীপুরে প্রধানমন্ত্রীর সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান মে দিবসে গাজীপুরে শ্রমিক সমাবেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। ঐতিহ্য অনুযায়ী ১ মে শ্রমিক লীগ বেলা তিনটায় ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে ওই জনসভা করে থাকে। 

আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগের পক্ষ থেকে সর্বস্তরের জনসাধারণকে শ্রমিক জনসভায় হাজির হতে বিনীত অনুরোধ জানানো হয়েছে।