মে দিবসে গাড়ি চালু রাখার আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহান মে দিবসে আজ বৃহত্তর চট্টগ্রামে যানবাহন না চালানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। গতকাল শনিবার সংগঠনের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ দাবি জানানো হয়। বিবৃতিতে বলা হয়, মে দিবস পালনের নামে ১ মে যানবাহন চলাচল বন্ধ রাখা, যানবাহন ভাঙচুর করা, চলন্ত যানবাহন আটকে যাত্রী নামিয়ে দিয়ে দুর্ভোগ সৃষ্টি করা ন্যায়সংগত নয়। এটি বিবেকবান মানুষের কাজ হতে পারে না।