মে দিবসে বেতনসহ ছুটি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান মে দিবসে সর্বস্তরের শ্রমিকদের বেতনসহ ছুটি দাবি করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটি।
সংগঠনের অন্যান্য দাবির মধ্যে আছে আইএলও কনভেনশন অনুযায়ী শ্রম আইন প্রণয়ন, আট ঘণ্টা কাজ ও শ্রম আইন কার্যকর, সমান কাজে সমান মজুরি, চা-শ্রমিকদের সাপ্তাহিক ছুটির দিনে মজুরি প্রদান, শ্রমিকদের ন্যূনতম মূল মজুরি ১০ হাজার টাকা ঘোষণা ও ট্রেড ইউনিয়নের অধিকার প্রদান।
গত শুক্রবার সন্ধ্যায় সংগঠনের মৌলভীবাজার শহরের চৌমোহনা এলাকার কার্যালয়ে ট্রেড ইউনিয়ন সংঘ জেলা কমিটির সভাপতি নুরুল মোহাইমীনের সভাপতিত্বে বক্তব্য দেন ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ জেলা কমিটির সভাপতি শহীদ সাগ্নিক, রজত বিশ্বাস, রাজদেব কৈরী প্রমুখ।