মে দিবসে ৬৮ শ্রমিক ও শ্রমিকনেতাকে সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম সিটি করপোরেশন মে দিবসে ১৪ জন শ্রমিকনেতা এবং ৩০ ধরনের পেশায় নিয়োজিত ৫৪ জন শ্রমিককে সংবর্ধনা দিয়েছে। নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে গত মঙ্গলবার এই সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধিত ব্যক্তিদের মধ্যে রাজমিস্ত্রি, রংমিস্ত্রি, ট্রাকচালক, ভ্যানচালক, রিকশাচালক, কারখানার শ্রমিকসহ নানা পেশার মানুষ রয়েছেন। অনুষ্ঠানে সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম প্রধান অতিথি ছিলেন।