প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে অচলাবস্থা নিরসনে নতুন পরিকল্পনা করেছে ভারত। আগামী বছরের মে মাসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঢাকায় পাঠাতে চায় ভারতের কেন্দ্রীয় সরকার। ওই সময় তারা তিস্তাচুক্তি করতে চায়। গত শনিবার নয়াদিল্লিতে জাতীয় উন্নয়ন পরিষদের বৈঠকের এক ফাঁকে বৈঠক করেন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় তাঁরা তিস্তার পানি বন্টন নিয়ে আলোচনা করেন। মমতা বলেন, তিস্তাচুক্তি স্বাক্ষরের ব্যাপারে তিনিও আগ্রহী। তবে তিস্তার পানির প্রাপ্যতা যাচাইয়ের জন্য তিনি একটি কমিটি করেছেন। এই কমিটির প্রতিবেদন পাওয়ার পর তিনি কেন্দ্রের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবেন। হিন্দুস্তান টাইমস।