মে মাসের আগে বৃষ্টির দেখা মিলবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকাসহ সারা দেশে গরমের দাপট সহজে কমছে না বলে জানিয়েছে আবাহওয়া বিভাগ। ছবি: ওয়েবসাইট
ঢাকাসহ সারা দেশে গরমের দাপট সহজে কমছে না বলে জানিয়েছে আবাহওয়া বিভাগ। ছবি: ওয়েবসাইট

গরমের দাপট সহজে কমবে না বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। তাদের দেওয়া তথ্য অনুযায়ী বৃষ্টির জন্য অপেক্ষা করতে হবে মে মাস পর্যন্ত। তবে দেশের কোথাও কোথাও আজ ঝড়বৃষ্টি হতে পারে।
গতকাল বিকেলে কয়েকটি জেলায় হালকা বৃষ্টির পর কিছুটা স্বস্তি ফিরে আসে। কিন্তু সকাল হতে না হতেই সেই স্বস্তি উধাও। আবার শুরু হয়েছে গরমের দাপট।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শাহ আলম বলেন, সূর্যের প্রচণ্ড তাপ ও বাতাস বন্ধ থাকার কারণে এবার গরমের তীব্রতা বেশি। বছরের এ সময়ে যে দখিনা বাতাস বয়, এবার তার দেখা নেই।

গরমে আরাম
গরমে আরাম


আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, পুরো উপমহাদেশেই এবার গরমের তীব্রতা বেশি। একই সঙ্গে প্রকৃতি চরমভাবাপন্ন। শীতপ্রধান দেশে এবার শীত বেশি। গ্রীষ্মপ্রধান দেশে গরম বেশি।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়,  ঢাকায় গতকাল তাপমাত্রা ছিল  সর্বোচ্চ ৩৯ ডিগ্রি সেলসিয়াস। বিভাগীয় সব  শহরে তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রির ওপরে। তবে রাজশাহীতে ছিল ৪১ দশমিক ২ ডিগ্রি।