মে মাসের প্রথম সপ্তাহে পাঁচ সিটি নির্বাচনের তফসিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও নবগঠিত গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল আগামী মাসের প্রথম সপ্তাহে ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ।গতকাল রোববার শাহনেওয়াজ সাংবাদিকদের বলেন, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনের মেয়াদ আগামী সেপ্টেম্বর ও অক্টোবরে শেষ হবে। মেয়াদ শেষের পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে এসব সিটির নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। আর জুলাই মাসের মধ্যে গাজীপুর সিটির নির্বাচন করতে হবে। নির্ধারিত সময়ে নির্বাচন করতে হলে দ্রুত এসব নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। শাহনেওয়াজ জানান, বর্তমানে এ পাঁচ সিটি করপোরেশনের ভোটার তালিকা চূড়ান্ত করার কাজ চলছে। কয়েক দিনের মধ্যে এ কাজ শেষ হবে বলে আশা করছেন। সে ক্ষেত্রে মে মাসের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা হতে পারে। ভোট গ্রহণ হতে পারে জুনের মাঝামাঝি।