মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে ভোলা-৩ আসনে উপনির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজস্ব প্রতিবেদকআগামী মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে শূন্য ঘোষিত ভোলা-৩ আসনে উপনির্বাচন হবে। গত রোববার এই আসনটি শূন্য ঘোষিত হয়। আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে গতকাল সোমবার নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের এসব কথা বলেন।২০০৮-এর নির্বাচনে তথ্য গোপন করে মনোনয়নপত্র জমা দেওয়ায় ওই আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ জসিম উদ্দীনের সদস্যপদ বাতিল করে কমিশন। উচ্চ আদালত তথ্য গোপন করায় সাংসদ জসিম উদ্দীনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন। ফলে তাঁর সংসদ সদস্যপদও বাতিল হয়ে যায়। ওই আসনের বিএনপিদলীয় প্রার্থী হাফিজ উদ্দীনের রিটের পরিপ্রেক্ষিতে আদালত এ রায় দেন।