মে মাসের শেষ সপ্তায় প্রাথমিক বাছাই পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৩তম বিসিএস পরীক্ষার আবেদনপত্র পূরণ ও জমাদানের পুরো প্রক্রিয়াই হবে অনলাইনে। আগামী ৮ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত অনলাইনে পরীক্ষার আবেদনপত্র পূরণ করা এবং ফি জমা দেওয়া যাবে। এরপর প্রাথমিক বাছাই পরীক্ষা হবে মে মাসের শেষ সপ্তাহে।গতকাল শনিবার রাজধানীতে সরকারি কর্মকমিশনের (পিএসসি) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।সংবাদ সম্মেলনে পিএসসির চেয়ারম্যান এ টি আহমেদুল হক চৌধুরী বলেন, আগে আবেদনপত্র মুদ্রণ, জমা নেওয়া ও যাচাই-বাছাই করতে দীর্ঘ সময় লাগত। এ ছাড়া ব্যাংক থেকে একই সিরিয়ালে আবেদনপত্র নিয়ে পাশাপাশি বসে অসদুপায় অবলম্বনের সুযোগ ছিল। অনলাইন পদ্ধতি চালু করায় এসব বন্ধ হবে। পিএসসির চেয়ারম্যান বলেন, এখন থেকে হাজিরা তালিকায় প্রার্থীদের নাম ও নিবন্ধন নম্বরের পাশাপাশি রঙিন ছবিও সংযুক্ত থাকবে। চার হাজার ২০৬টি শূন্য পদে নিয়োগের জন্য গত ২৯ জানুয়ারি ৩৩তম বিসিএসের বিজ্ঞাপন প্রকাশ করে পিএসসি। পিএসসির ওয়েবসাইট ছাড়াও সহায়তাকারী প্রতিষ্ঠান হিসেবে টেলিটকের ওয়েব ঠিকানা থেকে (http://bpsc.teletalk.com.bd) অনলাইনে নিবন্ধন করা যাবে। এ জন্য খরচ হবে ৫০০ টাকা।