মেক্সিকো সিটিতে সামাজিক ব্যবসা সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে গতকাল মঙ্গলবার (স্থানীয় সময়) থেকে সামাজিক ব্যবসা সম্মেলন-২০১৪ শুরু হওয়ার কথা ছিল। চার দিনের এই সম্মেলন উদ্বোধন করার কথা ছিল নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিকা পেনিয়া নিয়েতার।
গতকাল ঢাকায় ইউনূস সেন্টারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের সম্মেলনের মূলমন্ত্র ‘শেপিং সোশ্যাল বিজনেস টু শেপ দি ওয়ার্ল্ড অব ২০২০’। গ্রামীণ ক্রিয়েটিভ ল্যাব ও ইউনূস সেন্টার এ সম্মেলনের আয়োজন করেছে। সুশীল সমাজ, সরকার ও বেসরকারি খাতের বিশেষজ্ঞ এবং তাত্ত্বিকেরা এ সম্মেলনে অংশ নিচ্ছেন।