মেঘনা ও গোমতী সেতু সাত দিন বন্ধ থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেঘনা ও মেঘনা-গোমতী সেতুর দ্বিতীয় দফা মেরামতকাজের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এই পথ দিয়ে আগামীকাল শনিবার সকাল আটটা থেকে ২২ ফেব্রুয়ারি সকাল আটটা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে। এই সময়ে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া হয়ে বিকল্প পথে যানবাহন চলাচল করবে বলে সড়ক বিভাগ থেকে জানানো হয়েছে।ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার বিকল্প পথ হলো—কাঁচপুর সেতু হয়ে রূপগঞ্জের তারাবো মোড়-নরসিংদী-ভৈরব-আশুগঞ্জ-সরাইল বিশ্বরোড-ময়নামতি হয়ে মহাসড়কে উঠতে হবে। আর চট্টগ্রাম থেকে ঢাকায় আসার পথেও কুমিল্লার ময়নামতি থেকে একই পথ ধরে আসতে হবে।