মেঘনা ও গোমতী সেতু ১৫ থেকে ২১ মার্চ বন্ধ থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চূড়ান্ত পর্বের মেরামতকাজের জন্য ১৫ মার্চ সকাল আটটা থেকে ২১ মার্চ সকাল আটটা পর্যন্ত মেঘনা ও মেঘনা-গোমতী সেতু দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।এ সময় ঢাকা-চট্টগ্রাম পথে চলাচলকারী যানগুলোকে বিকল্প পথে চলতে হবে। বিকল্প পথ হচ্ছে কাঁচপুর সেতু (ঢাকা)-তারাব মোড় (রূপগঞ্জ)-নরসিংদী-আশুগঞ্জ-ভৈরব-সরাইল বিশ্বরোড-কুমিল্লা ময়নামতি-চট্টগ্রাম। চট্টগ্রাম থেকে ঢাকা আসার সময়ও একই পথ ব্যবহার করতে হবে।এর আগে গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে মেরামতের জন্য দুই দফা সেতু দুটি দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়। যোগাযোগ মন্ত্রণালয় থেকে গতকাল বুধবার এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।