মেঘনা-গোমতী ও মেঘনা সেতু আজ থেকে সাতদিন বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার দাউদকান্দির মেঘনা-গোমতী ও নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা সেতু দিয়ে আজ শুক্রবার সকাল আটটা থেকে ২১ মার্চ সকাল আটটা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে। এ সময় সেতু দুটির মেরামতের কাজ চলবে। সেতু বন্ধ থাকাকালে কুমিল্লার ময়নামতি সেনানিবাস এলাকা এবং নারায়ণগঞ্জের কাঁচপুর দিয়ে বিকল্প পথে যানবাহন চলাচল করতে বলা হয়েছে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ, কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রহিম জানান, উভয় সেতুতে তৃতীয়বারের মতো মেরামতের কাজ করা হচ্ছে।