মেঘনা-গোমতী ও মেঘনা সেতু ১৫-২১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ মার্চ সকাল আটটা থেকে ২১ মার্চ সকাল আটটা পর্যন্ত নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা ও কুমিল্লার দাউদকান্দিতে অবস্থিত মেঘনা-গোমতী সেতু দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। সংস্কারকাজের জন্য ওই কয়েক দিন সেতু দুটি বন্ধ থাকবে। সড়ক ও জনপথ বিভাগের (সওজ) কুমিল্লার উপসহকারী প্রকৌশলী মাজহারুল হক জানান, শেষ পর্যায়ের স্থায়ী সংস্কারকাজের জন্য সেতু দুটি দিয়ে যানবাহন চলাচল বন্ধ থাকবে। তিনি আরও বলেন, ‘সংস্কারকাজের ব্যাপারে ইতিমধ্যে আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।’